1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
খালে ভাসছিল বৃদ্ধের মরদেহ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

খালে ভাসছিল বৃদ্ধের মরদেহ

  • প্রকাশিত : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১৮৮ 0 বার সংবাদি দেখেছে

ঝালকাঠির নলছিটিতে খালে ভাসমান ৭৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক বৃদ্ধে মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ অক্টোবর ) সকাল ১১ টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি গ্রামের বুড়িরহাট ট্রলারঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান,সকালে বুড়িরহাট ট্রলারঘাটের সেনের খালের কাল ভার্টের নিচে অজ্ঞাতনামা ওই বৃদ্ধের মরাদেহ ভাসমান দেখে নলছিটি থানার পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।তার পরিচয় শনাক্ত করা যায়নি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, সকালে স্থানীয়রা খালে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় নলছিটি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews