1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪২ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় কর্ণফুলি জল বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পিলওয়েলের গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। আজ শুক্রবার সকালে প্রতিটি গেইট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে।

পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টিতে পানি আরও বাড়লে স্পিলওয়ের গেইট খোলার পরিমাণ আরও বাড়াতে হতে পারে।

এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের। তিনি জানান, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানির পরিমাণ অনেকটা বৃদ্ধি পেয়েছে। এতে কাপ্তাই হ্রদের উজান এবং ভাটি এলাকার বন্যা নিয়ন্ত্রণের নিমিত্তে কাপ্তাই স্পিলওয়েল ১৬টি গেইটের মাধ্যমে পানি ছাড়া শুরু করা হয়েছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দীন জানান, জেলা প্রশাসকের নির্দেশে কাপ্তাই বাঁধের স্পিলওয়েল এলাকা পরিদর্শন করেছি। জলবিদ্যুৎ কর্তৃপক্ষ সকালে বাঁধ খুলে দিয়েছে। যা দিয়ে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি অপসারণ করেছে।

প্রসঙ্গত, কাপ্তাই হ্রদে সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ এমএসএল (মিনস সী লেভেল)। যেখানে গত বৃহস্পতিবার হ্রদে পানির পরিমাণ ছিলো ১০৭.৫৪ এমএসএল।

এদিকে কাপ্তাই বাঁধ দিয়ে পানি ছাড়ায় কর্ণফুলী নদীতে পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews