1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান ও খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

গৌরনদীতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান ও খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

  • প্রকাশিত : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে বরিশালের গৌরনদীতে। একই সঙ্গে স্থানীয় পরিবেশ রক্ষায় খাল-বিল ও জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার বার্থী ইউনিয়নের বাগমারা এলাকায় মাদকবিরোধী সমাবেশ ও খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত কর্মসূচিতে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরির পাশাপাশি পরিবেশ সুরক্ষার বার্তা তুলে ধরা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল উত্তর জেলা যুবদল আহবায়ক সদস্য ও ধানডোবা মাধ্যমিক বিদ্যালয় গভর্নিং কমিটি সভাপতি এবং বার্থী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তরিকুল ইসলাম কাফি, বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মিন্টু এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মাদক একটি পরিবারকে যেমন বিপর্যস্ত করে, তেমনি এর প্রভাব পড়ে পুরো সমাজের ওপর। তাই শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের ওপর নির্ভর না করে মাদকের বিরুদ্ধে পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে। সন্তানদের প্রতি নজরদারি বাড়ানোর পাশাপাশি তরুণদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন তারা। পাশাপাশি স্থানীয় জলাশয় ও খালগুলোকে দখল, দূষণ ও ময়লা-আবর্জনা থেকে রক্ষা করতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়। পরে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের অংশগ্রহণে বাগমারা খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে খালের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। আয়োজকরা জানান, মাদকবিরোধী সচেতনতা তৈরির পাশাপাশি স্থানীয় পরিবেশ রক্ষায় এ ধরনের সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রয়োজন রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews