1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জলঢাকায় পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

জলঢাকায় পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

  • প্রকাশিত : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ 0 বার সংবাদি দেখেছে

মোঃ রোকনুজ্জামান নীলফামারী প্রতিনিধি // নীলফামারীর জলঢাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পলাশ (১৯) ও তার স্ত্রী মনি রানী (১৯) নিহত হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার খারিজা গোলনা দিঘীরপাড় এলাকার সারমানো কোল্ড স্টোরেজ সংলগ্ন ডোমার-ডিমলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত পলাশ ডোমার উপজেলার দক্ষিণ গোমনাতি এলাকার মৃত হিরম্বের ছেলে। তার স্ত্রী মনি রানী জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের কালীগঞ্জ ডাঙ্গাপাড়া এলাকার মিন্টু চন্দ্র রায়ের মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় পলাশ ও তার স্ত্রী মনি রানী একটি মোটরসাইকেলযোগে ডোমার থেকে জলঢাকার কালীগঞ্জের দিকে যাচ্ছিলেন। তারা খারিজা গোলনা দিঘীরপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মাহিন্দ্রা পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় পিকআপটিও ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে। জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম জানান, প্রাথমিকভাবে নিহত পলাশের বাড়ি ডোমার উপজেলায় এবং তার স্ত্রী মনি রানীর বাড়ি জলঢাকার গোলনা ইউনিয়নে বলে জানা গেছে। সড়ক দুর্ঘটনায় দুর্ঘটনাকবলিত গাড়ি জব্দ ও মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews