1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮

  • প্রকাশিত : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৩২ 0 বার সংবাদি দেখেছে

দেশে ডেঙ্গুতে ২৪ ঘন্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২১৮ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৯ ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ১৬৬।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ২৬ অক্টোবরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে একজন, চট্টগ্রাম বিভাগে একজন, খুলনা বিভাগে একজন, রাজশাহী বিভাগে একজন এবং বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৯৪২ জন, খুলনা বিভাগে ২৮৪, রাজশাহী বিভাগে ২৪৬, চট্টগ্রাম বিভাগে ২৪০, বরিশাল বিভাগে ২৩২, ময়মনসিংহ বিভাগে ১২১, রংপুর বিভাগে ১১৩ এবং সিলেট বিভাগে ৪০ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১ লাখ ১৯ হাজার ৩৯৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬ হাজার ৩৮৪ জন।

বিভাগভিত্তিক হিসাবে, চলতি বছর ঢাকা বিভাগে (ঢাকা মহানগর বাদে) ২৩ হাজার ৬৮৭ জন এবং ঢাকা মহানগরে ২৭ হাজার ৫৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চট্টগ্রাম বিভাগে ভর্তি হয়েছেন ১৮ হাজার ৫০১ জন, খুলনা বিভাগে ১৯ হাজার ৩৫৭, বরিশাল বিভাগে ১৫ হাজার ৮৩৫, রাজশাহী বিভাগে ৯ হাজার ৪২৯, ময়মনসিংহ বিভাগে ৬ হাজার ৭৭৪, রংপুর বিভাগে ৪ হাজার ২৭৯ এবং সিলেট বিভাগে ৭৫৮ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews