1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দেশে ফিরলেন ৫৭ হাজার ৩৬১ হাজি, মৃত্যু ৬২ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুরে কৃষক-খেতমজুর ও পানচাষিদের ১১ দফা দাবিতে স্মারকলিপি প্রদান উজিরপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে হিন্দুর বাড়ি ঘরে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১ উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাংবাদিকদের সঙ্গে এমপি সান্টুর সৌজন্য সাক্ষাৎ উজিরপুর হাসপাতালে অ্যাম্বুলেন্স না পেয়ে রোগীর মৃত্যু রাজাপুরে প্রধান শিক্ষকের পক্ষে শিক্ষার্থীদের মানববন্ধন, অভিযোগ নিয়ে বিতর্ক কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির ‌‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়া হামজার বিতর্কিত লালকার্ড, হারল শেফিল্ডও ভোলায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে রোগীর ভিড়  পায়রা নদীতে চোর-পুলিশ খেলা, থামছে না মা-ইলিশ নিধন

দেশে ফিরলেন ৫৭ হাজার ৩৬১ হাজি, মৃত্যু ৬২

  • প্রকাশিত : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৩২২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // চলতি বছর পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৫৭ হাজার ৩৬১ হাজি। এবার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ জনে। এর মধ্যে ৪৯ জন পুরুষ আর ১৩ জন নারী। সোমবার (৮ জুলাই) হজ পোর্টাল থেকে দুপুর ৩টায় এ তথ্য জানা যায়।

সৌদি থেকে ১৪৭টি ফ্লাইটে এসব হাজি বাংলাদেশে এসেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬৭টি ফ্লাইটে ২৪ হাজার ৩৫৪ জন, সৌদি এয়ারলাইনসের ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ১০২ এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৭টি ফ্লাইটে ১০ হাজার ১৩৫ জন হাজি দেশে ফিরেছেন। অন্য এয়ারলাইন্স পরিবহন করেছে ২ হাজার ৮০০ জন হাজি।

হজ শেষে গত ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। ওইদিন বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট ৪১৭ হাজি নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগামী ২২ জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে।

২০২৪ সালে হজ করতে বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ২২৫ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী সৌদি আরবে গেছেন। আগামী বছর (২০২৫) বাংলাদেশের জন্য এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা দিয়েছে সৌদি আরব।

পোর্টালে দেওয়া তথ্য থেকে আরও জানা গেছে, এ বছর হজ পালন করতে গিয়ে ৬২ জন বাংলাদেশির মৃত্যু হয়। তাদের মধ্যে ৪৯ জন পুরুষ এবং ১৩ জন নারী। মক্কায় ৪৯ জন, মদিনায় চার, জেদ্দায় দুই এবং মিনায় সাত জন মারা যান।

এদিকে হজ পালনের উদ্দেশে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ৯ মে এবং সর্বশেষ ফ্লাইট ছিল ১২ জুন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews