1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দ্বিতীয় মেয়াদেও আইসিসির চেয়ারম্যান জয় শাহ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

দ্বিতীয় মেয়াদেও আইসিসির চেয়ারম্যান জয় শাহ

  • প্রকাশিত : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ২৬ 0 বার সংবাদি দেখেছে
স্পোর্টস ডেস্ক // আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হয়েছেন জয় শাহ। আগামী দুই বছর এই দায়িত্ব পালন করবেন তিনি। এ সময় দক্ষিণ আফ্রিকায় ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের পাশাপাশি ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন নিশ্চিত করতে কাজ করবে আইসিসি।

৩৮ বছর বয়সী জয় শাহই চেয়ারম্যান পদের একমাত্র প্রার্থী ছিলেন। গত সপ্তাহান্তে বালিতে অনুষ্ঠিত আইসিসির পরিচালকদের সভায় তার নাম প্রস্তাব করা হয়। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সচিব জয় শাহ দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়ে গভীর সম্মানিত বোধ করছেন বলে জানিয়েছেন।

জয় শাহ বলেন, ‘আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা একই সঙ্গে সম্মান ও দায়িত্বের বিষয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রিকেটের স্বার্থ এগিয়ে নিতে সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করার বিষয়ে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি আরও বলেন, ‘আমাদের খেলাটি ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন নতুন দর্শকদের কাছে এই খেলাকে পরিচিত করার এবং নতুন প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের অনুপ্রাণিত করার অসাধারণ সুযোগ তৈরি করেছে।’

২০২৪ সালের আগস্টে প্রথমবার আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হন জয় শাহ। তখন সংস্থাটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী চেয়ারম্যান হওয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি। এর আগে আইসিসির প্রভাবশালী অর্থ ও বাণিজ্যবিষয়ক কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এদিকে, বালিতে অনুষ্ঠিত আইসিসির সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০৩১ সাল পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান নয় দলের কাঠামো বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে।

এ ছাড়া ২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেটের মূল আসরে জায়গা করে নেওয়ার বাছাইপর্বের টি-টোয়েন্টি প্রতিযোগিতা আয়োজন করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।

অন্যদিকে, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়মে বাছাইপর্বের সুপার সিক্স পর্ব বাদ দেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews