1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নড়াইলে চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ২৪২ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে // নড়াইলে চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার (১৭ অক্টোবর) সকালে চেক জালিয়াতির মামলায় দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ সেলিম শাহীকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। আসামি মোঃ সেলিম শাহী নড়াইল জেলার লোহাগড়া থানার দোয়া মল্লিকপুর গ্রামের মৃত রুস্তম শেখ এর ছেলে। নড়াইল জেলার লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তির সহায়তায়  অভিযান চালিয়ে ঢাকা জেলার তেজগাঁও থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। উক্ত আসামী দীর্ঘ আট বছর ধরে পালাতক ছিল। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews