1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ২ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নড়াইলে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ২

  • প্রকাশিত : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৭ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে // মাদক ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট মোঃ নাজমুল ইসলাম (৩২) ও মোঃ আরিফ শরিফ (২৮) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে নড়াইল লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ নাজমুল ইসলাম নোয়াগ্রামের মৃত নজরুল ইসলাম শেখ এর ছেলে এবং মোঃ আরিফ শরিফ একই গ্রামের মৃত ফায়েক শরীফ এর ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) লোহাগড়া থানাধীন দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নি:) অমিত কুমার বিশ্বাস ও এএসআই (নি:) মোঃ মাজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ লোহাগড়া থানার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ২৫০ গ্রাম গাঁজা ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews