1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে পুলিশের অভিযানে ১৯ জন গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নড়াইলে পুলিশের অভিযানে ১৯ জন গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৪ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে // নড়াইলে লোহাগড়া থানা পুলিশের তৎপরতায় উনিশ জন আসামি গ্রেফতার হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, গত ২৪ ঘন্টায় একই এলাকা থেকে গ্রেফতারি পরোয়ানামূলে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন- মোঃ নাজির মোল্যা, আকরাম মোল্যা, সাইফুল মোল্যা, কামরুল মোল্যা, মোকাম মোল্যা, জসিম শেখ, মোঃ পলাশ মৃধা, মোঃ জহির মোল্যা, চান্দু শেখ, রাসেল শেখ, শামীম শেখ, জিল্লু রহমান, শাকিল মোল্যা, বাকি মোল্যা, সোহেল মোল্যা, পিকুল মোল্যা, শরিফুল মোল্যা, ফিরোজ মোল্যা, বুলু বিশ্বাস। তাদের সবাইকে লোহাগাড়া থানাধীন বাকা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। নড়াইল লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন এর তত্ত্বাবধানে, এসআই (নিঃ) সুমন হাওলাদার, এসআই (নিঃ) সূজিত সরকার, এএসআই(নিঃ) শাহাবুর রহমান ও এএসআই (নিঃ) উজ্জ্বল কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews