1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নৌপথে এবারের ঈদযাত্রা ছিল স্বস্তিদায়ক : নৌপ্রতিমন্ত্রী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুরে কৃষক-খেতমজুর ও পানচাষিদের ১১ দফা দাবিতে স্মারকলিপি প্রদান উজিরপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে হিন্দুর বাড়ি ঘরে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১ উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাংবাদিকদের সঙ্গে এমপি সান্টুর সৌজন্য সাক্ষাৎ উজিরপুর হাসপাতালে অ্যাম্বুলেন্স না পেয়ে রোগীর মৃত্যু রাজাপুরে প্রধান শিক্ষকের পক্ষে শিক্ষার্থীদের মানববন্ধন, অভিযোগ নিয়ে বিতর্ক কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির ‌‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়া হামজার বিতর্কিত লালকার্ড, হারল শেফিল্ডও ভোলায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে রোগীর ভিড়  পায়রা নদীতে চোর-পুলিশ খেলা, থামছে না মা-ইলিশ নিধন

নৌপথে এবারের ঈদযাত্রা ছিল স্বস্তিদায়ক : নৌপ্রতিমন্ত্রী

  • প্রকাশিত : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১৩৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

নৌ পথে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল উল্লেখ করে নৌপরিবহণ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, ‎ঢাকার পর বরিশালেই আধুনিক লঞ্চ টার্মিনাল গড়ে তোলা হচ্ছে। আজ রোববার (৩১ মে) রাতে ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের সুবিধা-অসুবিধা দেখতে বরিশাল নদীবন্দর পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

 

‎প্রতিমন্ত্রী বলেন, ‘বরিশালে আধুনিক লঞ্চ টার্মিনাল নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। কাজ শেষ হলে যাত্রীদের চলাচল আরও স্বস্তিদায়ক হবে। এখানে এমন ব্যবস্থা রাখা হচ্ছে, যাতে যাত্রীদের ওঠানামা বা স্বাভাবিক চলাচলে কোনো সমস্যা না হয়। ঢাকার পর বরিশালেই আধুনিক লঞ্চ টার্মিনাল হতে যাচ্ছে।’

 

‎ঈদযাত্রা প্রসঙ্গে নৌপ্রতিমন্ত্রী বলেন, এবারের নৌপথের ঈদযাত্রা শান্তিপূর্ণ ও স্বস্তিদায়ক পরিবেশে সম্পন্ন হয়েছে। কোথাও ব্যবস্থাপনার বড় ধরনের ঘাটতি বা বিশৃঙ্খলার অভিযোগ পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত নজরদারির মাধ্যমে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করেছে।

 

নৌপ্রতিমন্ত্রী আরও বলেন, ‘আজকের দিন পার হলে বলা যাবে, এবারের ঈদযাত্রা নিরাপত্তা ও স্বস্তির মধ্য দিয়েই শেষ হয়েছে। বেশিরবাগ যাত্রী নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে পৌঁছে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে আবার কর্মস্থলে ফিরছেন।’

 

‎ফিরতি যাত্রা নিয়ে সতর্কবার্তা দিয়ে নৌপ্রতিমন্ত্রী যাত্রীদের নিয়ম মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, অপ্রয়োজনীয় ঝুঁকি না নিয়ে নিরাপদে যাতায়াত করতে হবে। সরকার যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews