1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পি‌রোজপু‌রে সড়ক দূর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

পি‌রোজপু‌রে সড়ক দূর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৭৮ 0 বার সংবাদি দেখেছে

পিরোজপুর প্রতিনিধি // পিরোজপুরের ভান্ডারিয়ায় সড়ক দূর্ঘটনায় মাছ ব্যবসায়ী মোঃ জলিল হাওলাদার (৫৫) নিহত হ‌য়ে‌ছে। মঙ্গলবার ভোর পাঁচটার দিকে ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের মোল্লাবাড়ি বাড়ি মসজিদের সামনে সড়কে দূর্ঘটনা ঘটে। জলিল হাওলাদার মঠবাড়িয়া পৌরসভা বহেরাতলা গ্রামের মৃত ইসমাইল হাওলাদারের পুত্র।

স্থানীয়রা জানান, জলিল হাওলাদার একজন মাছ ব্যবসায়ী। আনুমানিক ভোর ৫টার দিকে মোটরসাইকেল যোগে মঠবাড়িয়া উপজেলা থেকে ইন্দুরকানি পাড়েরহাট মৎস্য বন্দর যাওয়ার পথে ভান্ডারিয়া ইকড়ি ইউনিয়নের মোল্লাবাড়ি মসজিদের সামনে রাস্তায় নষ্ট হ‌য়ে প‌ড়ে থাকা ট্রা‌কের পিছ‌নে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান জানান, মৃত্যুর ঘটনা নিয়ে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মৃতদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews