1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ফেসবুকে পোস্ট দিয়ে প্রভাষকের আত্মহত্যা, কলেজছাত্রী আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে বীরত্বের প্রমাণ দিয়েছেন আখতারুজ্জামান: জামায়াত আমির বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের যুক্তরাষ্ট্রের হয়ে ইতিহাসগড়া গোল সেপ্টেম্বরে সড়কে ঝরল ৪২৩ প্রাণ অপরাধ দমনে কঠোর বার্তা, বরিশাল কোতোয়ালি থানার নতুন ওসি মনিরুল ইসলাম ইনার সার্কুলার রিং রোডের কাজে দ্রুত দৃশ্যমান অগ্রগতি চান প্রধানমন্ত্রী মির্জাগঞ্জে ভাইকে না জানিয়ে পৈতৃক বসতঘর কাটার অভিযোগ বরিশালে দেশীয় ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের প্রধান স্ট্যালিন আটক বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসকের সঙ্গে নরসুন্দর কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ উজিরপুরে গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতিকে সংবর্ধনা, জনতার ঢল গেইলের বিশ্ব রেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে ১৮৮ প্রিটোরিয়াসের

ফেসবুকে পোস্ট দিয়ে প্রভাষকের আত্মহত্যা, কলেজছাত্রী আটক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // নরসিংদীতে আবদুল্লাহ আলী (৩০) নামে এক কলেজ শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ঘটনাস্থল থেকে একই কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে জেলার হাজিপুরে তার নিজ বাড়িতে আত্মহত্যা করেন ওই শিক্ষক।

তবে আত্মহত্যার প্রায় ১৪ ঘণ্টা আগে তিনি ব্যক্তিগত ফেসবুকে ‘আই এম ডেস্ট্রয়িং মাইসেল্ফ’ লিখে একটি পোস্টও করেন। আব্দুল্লাহ হাজিপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি নরসিংদী মডেল কলেজের রসায়ন বিভাগের প্রভাষক। তার চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

জানা যায়, কয়েক মাস আগে নরসিংদী মডেল কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন ওই শিক্ষক। পরে ওই ছাত্রী বিয়ের জন্য চাপ দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে শিক্ষকের বাসায় চলে আসেন ওই ছাত্রী। এ সময় ছাত্রী ও কয়েকজন মেয়ে দরজা ধাক্কাধাক্কি করে খুলতে না পেরে ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করেন। পরে শিক্ষককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

ঘটনার সময় তার স্ত্রী বাসায় ছিলেন না। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। এ সময় তদন্তের মাধ্যমে যথাযথ বিচার দাবি করেন তিনি (স্ত্রী)। নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, বুধবার রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে একজন ছাত্রীকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। আর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews