1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরগুনায় মদ্যপান করে শ্রেণিকক্ষে মারামারি, শিক্ষার্থী বহিষ্কার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বরগুনায় মদ্যপান করে শ্রেণিকক্ষে মারামারি, শিক্ষার্থী বহিষ্কার

  • প্রকাশিত : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরগুনার তালতলীতে ৭ম শ্রেণির কায়ুমুর রহমান নামের এক শিক্ষার্থী মদ্যপান করে সহপাঠীকে মারধর করায় তাকে বহিষ্কার করেছে স্কুল কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলা লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন এ ঘটনা ঘটে। কায়ুমুর রহমান নিশানবাড়িয়া ইউনিয়নের তাতীপাড়া এলাকার আবু সালেহ এর ছেলে।

জানা যায়, উপজেলা লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ের ৭ শ্রেণির শিক্ষার্থী কায়ুমুর রহমান মদ্যপান পরে স্কুলে আসেন। এরপরে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে মারধর করেন। বিষয়টি শিক্ষকদের কাছে জানালে তাতক্ষণিক সভা ডেকে ওই শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেন স্কুল কর্তৃপক্ষ। পরে স্কুলের নোটিশ বোর্ড বহিষ্কারের একটি নোটিশ টানিয়ে দেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম হায়দার জানান, দুপুরে ৭ম শ্রেণির শিক্ষার্থী মদ্যপান করে স্কুলে এসে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর করেন। এজন্য জরুরি সিদ্ধান্ত মোতাবেক ওই ছাত্রকে স্কুল থেকে বহিষ্কার করা হয়। এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এই শিশু মদ পেলো কোথায়? কারা এই মদ বিক্রি করে? এ বিষয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামানা করেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews