1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে খেলতে গিয়ে পুকুরে পড়ে প্রাণ গেলো দুই শিশুর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে খেলতে গিয়ে পুকুরে পড়ে প্রাণ গেলো দুই শিশুর

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশালের উজিরপুরে খেলতে গিয়ে পুকুরে পড়ে একসঙ্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার জল্লা ইউনিয়নের মুন্সির তাল্লুক গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু হলো মুন্সির তাল্লুক গ্রামের সভারঞ্জন হালদারের ছেলে রিয়াঙ্কা হালদার (৫) ও একই গ্রামের বিবেক বিশ্বাসের ছেলে বাপ্পি বিশ্বাস (৫)। একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়াঙ্কা হালদার ও বাপ্পি বিশ্বাস বুধবার বিকেলে বাড়ির উঠানে খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা দুজনে নিখোঁজ হয়। খোঁজাখুঁজি করেও না পেয়ে পরিবারের লোকজন ও স্বজনেরা সন্ধ্যায় বাড়ির পার্শ্ববর্তী পুকুরে তল্লাশি চালান। সেখান থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

খবর পেয়ে উজিরপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহীদুজ্জামান বরিশালটাইমসকে বলেন, নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় দুই শিশুর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews