
বরিশাল প্রতিনিধি:
বরিশাল মহানগরীর কাউনিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে নগরীর বিসিসি ৩ নম্বর ওয়ার্ডের মতাসার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মো. সাকিব হাওলাদার (২৭) ও মো. রাকিবুল ইসলাম (৩২)। তারা দুজনই কাউনিয়া থানাধীন মতাসার এলাকার বাসিন্দা।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে কাউনিয়া থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।