1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাগেরহাটে ফকিরহাট পিলজংগে আওয়ামী মৎস্যজীবি লীগের ত্রি-বার্ষিক সম্মেলন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বাগেরহাটে ফকিরহাট পিলজংগে আওয়ামী মৎস্যজীবি লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

  • প্রকাশিত : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১৮৩ 0 বার সংবাদি দেখেছে

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট // বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগ পিলজংগ ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৬ অক্টোবর বিকাল চারটায় এ সম্মেলন বালিয়াডাংগা মহাম্মদিয়া এবতেদায়ী মাদ্রাসা প্রাংগনে অনুষ্ঠিত হয়।
সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের আহবায়ক শেখ আব্দুল গফফার। উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সদস্য মল্লিক শহিদুল ইসলামের সভাপতিত্বে ও পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন ধর এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব, জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সমবায় ও কৃষি বিষয়ক সম্পাদক মহব্বত ঢালী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সমরেশ রায় চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কওসার আলী ফকির, কোষাধ্যক্ষ সরোয়ার হোসেন ও মৎস্যজীবি লীগের সদস্য সচিব সহাদেব বিশ্বাস, পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অন্জন দে ও সাধারণ সম্পাদক মোড়ল জাহিদুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি শেখ আ: সবুর। সম্মেলনের দ্বিতীয় পর্বে শেখ শহীদুল্লাহকে সভাপতি ও শেখ ফিরোজকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews