1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাগেরহাটের শরণখোলায় ইমাম পরিষদের বিক্ষোভ মিছিল ও পথসভা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বাগেরহাটের শরণখোলায় ইমাম পরিষদের বিক্ষোভ মিছিল ও পথসভা

  • প্রকাশিত : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১৮৯ 0 বার সংবাদি দেখেছে

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট // ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পরে বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

 

শরণখোলা উপজেলা ইমাম পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদর রায়েন্দা বাজার প্রদক্ষিণ করে রায়েন্দা পাঁচ রাস্তা মোড়ে পথসভা করে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মুফতি মোঃ মনিরুজ্জামান, রায়েন্দা ইউনিয়ন পরিষদের মেম্বার জালাল আহমেদ রুমি, মাওলানা ইসমাইল হোসেন ও তাতীলীগ নেতা তাইজুল ইসলাম মিরাজ প্রমূখ।

 

বক্তারা অবিলম্বে যুদ্ধ বন্ধ করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য জাতিসংঘের প্রতি আহবান জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews