1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বানারীপাড়া আ.লীগের দুজনকে শোকজ, এক নেতাকে অব্যাহতি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বানারীপাড়া আ.লীগের দুজনকে শোকজ, এক নেতাকে অব্যাহতি

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ২৩৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিয়াউল হক মিন্টু ও যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত লাল কুণ্ডুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এছাড়াও দায়িত্ব অবহেলার কারণে প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম বেপারীকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত ৩ অক্টোবর বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম ফারুখ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাওলাদ হোসেন সানা স্বাক্ষরিত পৃথক নোটিশ ও অব্যাহতি পত্র দেওয়া হলেও বিষয়টি সোমবার (১৬ অক্টোবর) রাতে প্রকাশ করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিয়াউল মিন্টুকে দেওয়া নোটিশে উল্লেখ করা হয়েছে, দলীয় কর্মসূচিতে অংশ না নিয়ে পৃথকভাবে কর্মসূচি পালন করে কর্মী ও জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা ১৫ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে।

যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত লাল কুণ্ডুকে দেওয়া নোটিশে উল্লেখ করা হয়েছে, আপনি শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। আপনার অশোভন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণে অনেকে বিব্রতবোধ করছেন। আপনার কাছে গচ্ছিত রাখা দলীয় কার্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ৫৪ লাখ টাকা না দেওয়ায় উন্নয়ন ব্যাহত হচ্ছে। দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা ১৫ দিনের মধ্যে জানানোর জন্য বলা হয়েছে নোটিশে।প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম বেপারীকে দেওয়া নোটিশে বলা হয়েছে, কমিটি ঘোষণা হওয়ার পর থেকে তিনি কোনো কার্যক্রমে অংশ নেননি। দায়িত্ব অবহেলা, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে অব্যাহতি দেওয়া হলো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews