1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিকল জাহাজ থেকে ৯৯৯-এ কল, ১৮ নাবিক উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বিকল জাহাজ থেকে ৯৯৯-এ কল, ১৮ নাবিক উদ্ধার

  • প্রকাশিত : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১৯৫ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতি‌বেদক // ১৬ লাখ লিটার ডিজেল নিয়ে চট্টগ্রাম থেকে খুলনার দৌলতপুর ডিপোতে যাচ্ছিল এমটি নুরজাহান ২ নামে একটি জাহাজ। পথে খুলনার দীঘলিয়া থানাধীন মধুমতি-ভৈরব নদীর সংযোগস্থলে জাহাজটির ইঞ্জিন বিকল হয়ে যায় এবং ইঞ্জিন রুমে পানি ঢুকে ভরে যায়।

এমন তথ্য জানিয়ে রোববার সকাল ১০টায় রাজু নামে জাহাজটির একজন নাবিক ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জরুরি উদ্ধার সহায়তা চান এবং জানান জাহাজে তারা ১৮ জন স্টাফ রয়েছেন।

৯৯৯ তাৎক্ষণিকভাবে নৌপুলিশ নিয়ন্ত্রণ কক্ষ এবং কোষ্টগার্ড নিয়ন্ত্রণ কক্ষে ঘটনাটি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য জানায়।

সংবাদ পেয়ে কেএমপি সদর নৌ থানার একটি উদ্ধারকারী দল এবং খুলনা কোস্ট গার্ডের উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে গিয়ে জাহাজটি থেকে ১৮ জন নাবিককে নিরাপদে উদ্ধার করে।

কেএমপি সদর নৌ থানার উদ্ধারকারী দলের নেতৃত্ব দেয়া এসআই রিয়াজ এ বিষয়ে নিশ্চিত করেন ব‌লে জানি‌য়ে‌ছেন ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews