1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভরা মৌসুমেও বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে টানা অবরোধে পর্যটকশূন্য - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ভরা মৌসুমেও বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে টানা অবরোধে পর্যটকশূন্য

  • প্রকাশিত : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১৮৯ 0 বার সংবাদি দেখেছে

এস এম সাইফুল ইসলাম কবির // বিএনপি-জামায়াতের হরতাল, টানা অবরোধ ও অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে ভরা মৌসুমেও প্রায় পর্যটকশূন্য হয়ে পড়েছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। হাতেগোনা কয়েকজন স্থানীয় এবং আশপাশের জেলার দর্শনার্থী এলেও তা একেবারে সামান্য।
বিদেশি পর্যটকদের আগমন শূন্যের কোঠায় নেমেছে।

সুন্দরবনে ভ্রমণের লঞ্চ ও জাহাজে বুকিং দিয়েও বাতিল করে দিয়েছেন পর্যটকরা। মৌসুমের শুরুতেই এভাবে পর্যটকশূন্য হয়ে পড়ায় হতাশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপি-জামায়াতে অবরোধে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে সুন্দরবনের পর্যটন শিল্প। পর্যটক না থাকায় সরকারও হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের সাধারণ সম্পাদক নাজমুল আলম ডেভিড বলেন, সুন্দরবনে যাওয়ার জন্য আগাম যারা বুকিং দিয়েছিলেন তারা বাতিল করেছেন। পরিবার-পরিজন নিয়ে কেউ আসতে সাহস পাচ্ছেন না। এতে ট্যুর অপারেটর ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়েছে।

করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার আজাদ কবির বলেন, হরতাল- অবরোধের কারণে ভরা মৌসুমেও প্রায় পর্যটক শূণ্য হয়ে পড়েছে সুন্দরবনের করমজল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews