1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রাজধানীতে আট দিনে ৮৯ মামলায় গ্রেপ্তার ২১৭২ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

রাজধানীতে আট দিনে ৮৯ মামলায় গ্রেপ্তার ২১৭২

  • প্রকাশিত : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৮৪ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // বিএনপির ডাকা মহাসমাবেশের দিনে সহিংসতার ঘটনায় গত ২৮ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত আট দিনে রাজধানীর বিভিন্ন থানায় ৮৯টি মামলা হয়েছে। এতে বিএনপির ২ হাজার ১৭২ জন নেতাকর্মীকে ‌গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার কে এন রায় নিয়তি বলেন, আইনশৃঙ্খলার অবনতি ও সহিংসতার ঘটনায় ৮৯টি মামলা হয়েছে। এতে ২ হাজার ১৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তি‌নি জানান, গতকাল রাজধানীতে ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত রাজধানীর পল্টন থানায় সবচেয়ে বেশি ১৪টি মামলা হয়েছে। এরপরই রয়েছে রমনা মডেল থানা। থানাটিতে ৬টি মামলা করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews