1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
লঞ্চ থেকে নামলেই তল্লাশি, সাধারণ যাত্রীদের ভোগান্তি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

লঞ্চ থেকে নামলেই তল্লাশি, সাধারণ যাত্রীদের ভোগান্তি

  • প্রকাশিত : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১৮৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // রাজধানী ঢাকায় সরকার পতনের এক দফা দাবিতে সমাবেশ, মহাসমাবেশকে কেন্দ্র করে লঞ্চে আসা যাত্রীদের মোবাইল, ব্যাগ চেক করতে দেখা গেছে পুলিশকে। এতে সাধারণ যাত্রীরাও হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ তাদের। শনিবার (২৮ অক্টোবর) রাজধানী সদরঘাট এলাকায় এ চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায়লঞ্চে সাধারণ যাত্রীদের সংখ্যা কম হলেও সমাবেশের উদ্দেশ্যে আসা যাত্রীদের সংখ্যা অত্যাধিক। প্রায় সকল যাত্রীদেরকেই দেখা যায় খালি হাতে। অধিকাংশের কাছে কোন ব্যাগ নেই।

বরিশাল থেকে আসা হাসান শিকদার নামের এক জামায়াত সাংবাদিকদের নেতা বলেন, বরিশাল থেকে আমরা লঞ্চে কয়েক শতাধিক লোক এসেছে জামায়াতের সমাবেশ কে সফল করতে। আমরা একসাথে আসলেও নামার পরে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে দুইজন তিনজন করে। আমাদের অনেকেই লঞ্চ থেকে নামার পরেই পুলিশ মোবাইল চেক করেছেন। আমাদের কাছে বাড়তি কোন ব্যাগ না থাকায় পুলিশ বারবার জিজ্ঞাসা করছে খালি হাতে কেন ঢাকায় আসছে। আমার সামনেই তিনজনকে থানায় নিয়ে গেছে।

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বিএনপির কর্মী পরিচয় দেওয়া সোহেল বলেন, আমি ভান্ডারিয়া থেকে লঞ্চে করে বিএনপির মহাসমাবেশের উদ্দেশ্যে ঢাকায় এসেছি। আমি সদরঘাট থেকে নামার পরই আমার মোবাইল আমার সাথে থাকার ছোট ব্যাগ পুলিশ চেক করেছে। কোন কিছু না পেয়ে আমাকে নানান প্রশ্ন করতে থাকে। একপর্যায়ে ১৫ থেকে ২০ মিনিট আমাকে আটকে রেখে তারপর ছেড়ে দেয়।

লালবাগ বিভাগের কোতয়ালি জোনের এডিসি মো. বদরুল হাসান বলেন, সকাল থেকেই কঠোর তল্লাশি চলছে। কেউ যেন কোনো নাশকতা না করতে পারে সেজন্য তল্লাশি করা হচ্ছে। যাদের সন্দেহভাজন মনে হয়েছে ও যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে তাদেরকেই আমরা আটক করেছি।

সদরঘাটে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের সময় লালবাগ বিভাগে নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) জাফর হোসেন বলেন, নিরাপত্তার জন্যই আমরা সকাল থেকেই সদরঘাট অনেক পুলিশ সদস্যকে মোতায়েন করেছি। যাদেরকে সন্দেহভাজন মনে হচ্ছে আমরা তাদেরকেই তল্লাশি করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews