1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা। ঝালকাঠিতে অসহনীয় লোডশেডিং চলমান, চরম ভোগান্তিতে জনজীবন! নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে বিষের মহোৎসব বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি বিএনপি সমর্থিত দিপু, সম্পাদক জামায়াত সমর্থিত জালাল ইউনিয়নে দেড় কিলোমিটার সড়ক নির্মাণে বদলে গেছে জনজীবন ৩৪ বছর বয়সেও উচ্চতা মাত্র ২৮ ইঞ্চি পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ  নরসিংদীতে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা

শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা

  • প্রকাশিত : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ২৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বিয়ের পর ব্যক্তিগত জীবনের পাশাপাশি কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছিলেন ‘পুষ্পা’খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানা। চলতি বছরেই অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ককটেল ২। সিনেমাটি মিশ্র প্রতিক্রিয়া পেলেও নতুন একাধিক প্রকল্পের শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। তবে সেই ব্যস্ততার মাঝেই শুটিং সেটে গুরুতর চোট পেয়েছেন এই অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, রাণাবলী ও মাইসা— এই দুই সিনেমার শুটিং চলাকালে একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে নিতম্বে গুরুতর আঘাত পান রাশমিকা। দুই সিনেমাতেই একাধিক লড়াই ও নাচের দৃশ্য রয়েছে। এমনই একটি দৃশ্যের শুটিংয়ের সময় দুর্ঘটনাটি ঘটে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আঘাতের ফলে নিতম্ব ও কোমরের মাঝামাঝি অংশের একটি পেশিতন্তু (মাসল টিয়ার) পুরোপুরি ছিঁড়ে গেছে। চিকিৎসকদের ভাষ্য, এ ধরনের চোট সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের ক্ষেত্রে বেশি দেখা যায়। তাই একজন অভিনেত্রীর এমন গুরুতর আঘাত চিকিৎসকদেরও বিস্মিত করেছে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে রাশমিকাকে। পুরোপুরি সুস্থ হওয়ার পরই তিনি আবার শুটিংয়ে ফিরতে পারবেন।

চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে রাজকীয় আয়োজনে বিয়ে করেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। ঐতিহ্যবাহী সাজে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর হায়দরাবাদে আয়োজন করা হয় প্রীতিভোজ, যেখানে দক্ষিণী চলচ্চিত্র ও বলিউডের বহু তারকা উপস্থিত ছিলেন।

বিয়ের পর প্রথমবারের মতো বিজয়ের সঙ্গে রাণাবলী সিনেমায় অভিনয় করছেন রাশমিকা। এর আগে অর্জুন রেড্ডি, ডিয়ার কমরেড এবং গীত গোবিন্দম সিনেমায় তাঁদের জুটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল।

এটি অবশ্য শুটিংয়ে রাশমিকার প্রথম দুর্ঘটনা নয়। এর আগে ‘সিকান্দার’ সিনেমার শুটিংয়ের সময়ও তিনি পায়ে আঘাত পেয়েছিলেন। সেই সিনেমাতে তার সহশিল্পী ছিলেন বলিউড অভিনেতা সালমান খান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews