1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শুধু দলের নয়, দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা পুরো জাতির প্রত্যাশা- জিয়াউদ্দিন সিকদার জিয়া - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

শুধু দলের নয়, দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা পুরো জাতির প্রত্যাশা- জিয়াউদ্দিন সিকদার জিয়া

  • প্রকাশিত : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১০৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা শুধু দলের নয়, পুরো জাতির প্রত্যাশা বলে জানিয়েছেন বরিশাল মহানগর বিএনপি’র সদস্য সচিব মোঃ জিয়াউদ্দিন সিকদার জিয়া।

রোববার সদর রোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সম্মুখে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন, সাবেক সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া-মোনাজাতের পূর্বে নগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া বক্তব্য রাখেন। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক ইতিহাস, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং মানুষের ন্যায়বিচারের অধিকার নিশ্চিত করার সংগ্রামে বেগম খালেদা জিয়ার ভূমিকা সব সময়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন, বরং তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি, বহুদলীয় গণতন্ত্র রক্ষা এবং জাতির অধিকার প্রতিষ্ঠায় যুগান্তকারী ভূমিকা রেখেছেন। রাজনৈতিক প্রতিকূলতা, কারাবাস ও নানান ধরনের বাধা-বিপত্তির মাঝেও তাঁর ধৈর্য, দৃঢ়তা এবং দেশপ্রেমের পরিচয় আজও নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশনেত্রীর শারীরিক সুস্থতা দেশের মানুষের প্রত্যাশার জায়গা হয়ে দাঁড়িয়েছে। তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, নেতৃত্বের দৃঢ়তা এবং দেশপ্রেম জাতির জন্য বিশেষভাবে প্রয়োজন। তাঁর সুস্থতা ফিরে পাওয়া মানে গণতন্ত্রকামী মানুষের মনোবল পুনরুদ্ধার হওয়া।

জিয়াউদ্দিন সিকদার জিয়া আরও উল্লেখ করেন, অতীতের যেকোনো কঠিন সময়েও বেগম খালেদা জিয়া জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন। শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ, বিদ্যুৎ উৎপাদন, দারিদ্র্য বিমোচনসহ দেশের সামগ্রিক অগ্রযাত্রায় তিনি স্থাপন করেছেন টেকসই ভিত্তি। তাই তাঁর সুস্থতা শুধুমাত্র বিএনপির জন্য নয়-পুরো জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশনেত্রীর রাজনৈতিক জীবন দেশপ্রেম, ন্যায়বিচার ও গণতন্ত্রের জন্য নিবেদিত।

অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া-মোনাজাতে অংশগ্রহণ করেন দক্ষিণ জেলা বিএনপিসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews