1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সংকেত অমান্য করে পুলিশ সদস্যকে চাপা দেয় পিকআপচালক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

সংকেত অমান্য করে পুলিশ সদস্যকে চাপা দেয় পিকআপচালক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // গাজীপুরের কালিয়াকৈরে পিকআপ ভ্যানের ধাক্কায় জামাল উদ্দিন (৫৮) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা সিপি কারখানার সামনে এ ঘটনা ঘটে। জামাল উদ্দিন টাঙ্গাইল জেলার বাসিন্দা। তিনি গাজীপুর জেলা পুলিশের (টিএসআই) সদস্য ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার সিপি কারখানার সামনে জেলা পুলিশের তিন সদস্য ডিউটি অবস্থায় একটি পিকআপ ভ্যানকে থামানোর সংকেত দেন। কিন্তু পিকআপ ভ্যানটি আরও দ্রুত পালিয়ে যাবার চেষ্টাকালে ওই পুলিশ সদস্যকে ধাক্কা দেয়।

এতে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা জামালকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল নিয়ে গিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পিকআপভ্যান ও চালক আটক করা হয়েছে। গাজীপুর জেলার পল্লীবিদ্যুৎ ট্রাফিক অফিসের (টিএসআই প্রশাসন) নাসির উদ্দিন ভূঁইয়া জানান, ওই ঘটনায় গাড়িটির চালককে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে দেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews