1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সাফ ট্রফি নিয়ে দেশের মাটিতে পা রাখলেন চ্যাম্পিয়নরা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মির্জাগঞ্জে ভাইকে না জানিয়ে পৈতৃক বসতঘর কাটার অভিযোগ বরিশালে দেশীয় ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের প্রধান স্ট্যালিন আটক বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসকের সঙ্গে নরসুন্দর কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ উজিরপুরে গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতিকে সংবর্ধনা, জনতার ঢল গেইলের বিশ্ব রেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে ১৮৮ প্রিটোরিয়াসের শানায়া-নভ্যার সঙ্গে ছুটির মেজাজে অনন্যা পান্ডে, নজরকাড়া ছবি শেয়ার বরিশালে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১০, ইয়াবা উদ্ধার বরিশালের মেয়ে ভারতবর্ষের প্রথম নারী চিকিৎসক ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ বরিশালে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১

সাফ ট্রফি নিয়ে দেশের মাটিতে পা রাখলেন চ্যাম্পিয়নরা

  • প্রকাশিত : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৭৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ ট্রফি নিয়ে দেশের মাটিতে পা রেখেছেন বাংলাদেশ নারী ফুটবল দল। দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

সাফ জয়ী নারীদের ফুলের শুভেচ্ছায় বরণ করে নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল ও বাফুফে কর্মকর্তারা। সাফ ট্রফি হাতে বাংলাদেশের অধিনায়ক ও আসরের সেরা খেলোয়াড় সাবিনা খাতুন।

তার আগে, সকাল থেকেই বিমানবন্দরে উপস্থিত হয়েছে গণমাধ্যম কর্মীরা। সবার আগে সেখানে গিয়ে পৌঁছেছে বাদক দল। তারপর ধীরে ধীরে বিমানবন্দরে বাঘিনীদের বরণ করে নিতে বাড়তে থাকে সমর্থকদের ভিড়। বিকেএসপির খুদে ফুটবলাররা এসেছে চ্যাম্পিয়নদের বরণ করে নিতে।

 

বিমানবন্দরে গিয়েছে উৎসবের মঞ্চ ছাদখোলা বাস। আড়ম্বর আয়োজনের অংশ হিসেবে দলের জন্য প্রস্তুত আছে বিআরটিসির একটি ছাদখোলা দ্বিতলবাস। এই বাসে করে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে কাকলী-জাহাঙ্গীর গেট-প্রধানমন্ত্রীর কার্যালয়-বিজয়স্বরণী-তেজগাও-কাকরাইল-পল্টন-মতিঝিল হয়ে যাবে বাফুফে ভবনে। সেখানে ফুটবলারদের সংবর্ধনা দেবেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews