1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
১৩ দিন ধরে নিখোঁজ মেহেন্দিগঞ্জের নান্নু তালুকদার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

১৩ দিন ধরে নিখোঁজ মেহেন্দিগঞ্জের নান্নু তালুকদার

  • প্রকাশিত : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৬০৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // মেহেন্দিগঞ্জ উপজেলায় নান্নু তালুকদার (৬১) নামের এক ব্যক্তি ১৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত সোমবার (১০ অক্টোবর) বাড়ীর পাশে ঝাকি জাল দিয়ে নদীতে মাছ ধরতে গিয়ে আর ফেরেনি সে। নান্নু তালুকদার মেহেন্দিগঞ্জ উপজেলার ৮নং চরগোপালপুর ইউনিয়নের আ: রব তালুকদারের ছেলে।

 

এ ঘটনায় মেহেন্দিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ নান্নু তালুকদারের ছেলে রুবেল তালুকদার। যার নং ৭৯৩। রুবেল তালুকদার জানান, সোমবার (১০ অক্টোবর) বাড়ীর পাশে ঝাকি জাল দিয়ে নদীতে মাছ ধরতে যায়। বিকেল হয়ে সন্ধা হলেও বাড়ীতে না ফেরার আমরা এলাকাবাসী তার সন্ধানে আত্নীয়-স্বজন, বিভিন্ন থানা, কালা বদর, মাশকাটা ও ইলিশা নদীতে খোঁজ করি। দীর্ঘ ১৩দিন অতিবাহিত হয়ে গেলেও তার কোন সন্ধান মিলছে না।

 

 

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব শফিকুল ইসলাম বলেন, রুবেল তালুকদার থানায় জিডি করেছেন। বিষয়টি তদন্তে থানার উপ-পরিদর্শক (এসআই) জনাব রিয়াজ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। জনাব রিয়াজ হোসেন বলেন, তাকে খুঁজে বের করতে পুলিশের চেষ্টা অব্যাহত আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews