1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এইচএসসি পরীক্ষায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে কঠোর বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যান, পরিদর্শন অব্যাহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

এইচএসসি পরীক্ষায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে কঠোর বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যান, পরিদর্শন অব্যাহত

  • প্রকাশিত : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৪৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে বরিশাল ও ঝালকাঠির বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের চেয়ারম্যান অধ্যাপক মো: ইউনুস আলী সিদ্দিকী।
পরিদর্শনের অংশ হিসেবে তিনি বরিশাল সদর উপজেলার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ ও তালুকদারহাট স্কুল অ্যান্ড কলেজ এবং ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি কেন্দ্র সচিব, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, কক্ষ পরিদর্শক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি পরীক্ষার কক্ষ, নিরাপত্তা ব্যবস্থা, প্রশ্নপত্র বিতরণ, পরীক্ষার শৃঙ্খলা এবং পরীক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত হয়েছে কিনা তা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা গ্রহণে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।

পরিদর্শন শেষে বিভিন্ন কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান। এ সময় তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শুধুমাত্র প্রাইভেট বা কোচিংয়ের ওপর নির্ভর না করে নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, শিক্ষকের পাঠদান, শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিতি এবং ধারাবাহিক অধ্যয়নই একজন শিক্ষার্থীর ভালো ফলাফলের প্রধান ভিত্তি। তাই সন্তানদের নিয়মিত ক্লাসে পাঠাতে অভিভাবকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত অভিভাবকরা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সরেজমিন তদারকি এবং তাদের সঙ্গে মতবিনিময়ের উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, চেয়ারম্যানের এমন নিয়মিত কেন্দ্র পরিদর্শন পরীক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি করেছে এবং সুষ্ঠু পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে ইতিবাচক বার্তা দিয়েছে। তাঁর আন্তরিক তদারকিতে অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেন।

অধ্যাপক মো: ইউনুস আলী সিদ্দিকী বলেন, এইচএসসি পরীক্ষা চলাকালীন সব পরীক্ষাকেন্দ্রে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে, যাতে প্রতিটি পরীক্ষার্থী নিরাপদ, সুশৃঙ্খল, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দিতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews