1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঘোড়াঘাটের ইউএনও হত্যাচেষ্টা মামলায় রবিউলের ১০ বছরের কারাদণ্ড - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মাদক ও কিশোর গ্যাং দমনে কোতোয়ালি মডেল থানার সাঁড়াশি অভিযান ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা আগৈলঝাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ উদ্বোধন এমপি  আগৈলঝাড়ায় প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ উদ্বোধন মোটরসাইকেল-পিকআপের সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আশঙ্কাজনক বাবা ভোলায় ১১২ মণ্ডপে দুর্গাপূজা, চলছে প্রতিমায় রংতুলির শেষ আঁচড় সিটিস্ক্যান মেশিনে ঘুম: শেবাচিমের সেই টেকনিশিয়ানের দায়িত্ব স্থগিত কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক তুরস্ককে হারিয়ে ঘুরে দাঁড়াল ইতালি ইচ্ছে পূরণ হলো না পরীমণির

ঘোড়াঘাটের ইউএনও হত্যাচেষ্টা মামলায় রবিউলের ১০ বছরের কারাদণ্ড

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ২৬৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখকে হত্যাচেষ্টার চাঞ্চল্যকর মামলায় আসামি রবিউল ইসলামকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার সকালে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাদিয়া সুলতানা এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুটি পৃথক ধারায় তাকে ১০ বছর ও তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

তবে তাকে ১০ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। এ ছাড়া ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে আরও ছয় মাসের জেলে থাকতে হবে।

রায় ঘোষণার সময় আসামি রবিউল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০২০ সালের ২ সেপ্টেম্বর দিবাগত রাত ২টার দিকে ইউএনওর সরকারি বাসভবনে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে ওয়াহিদা এবং তার বাবাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

৩ সেপ্টেম্বর ওয়াহিদার ভাই শেখ ফরিদ বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি মামলা করেন। ২০২০ সালের ১১ সেপ্টেম্বর ওই বাসভবনের কর্মচারী রবিউল ইসলামসহ কয়েকজনকে আটক করা হয়।

টাকা চুরির অপরাধে ইউএনও অফিসের কর্মচারী রবিউলকে চাকরিচ্যুত করায় ক্ষোভ থেকে ইউএনওর ওপর হামলার ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের তদন্তে উঠে আসে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews