1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ছুটির দিনে অফিসে ডেকে নিয়ে নারীকে ধর্ষণ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল বরিশাল জেলা আহ্বায়ক কমিটির প্রথম পরিচিতি সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত এম. মিরাজ ও ইয়াকুব সরদারের রূহের মাগফিরাত কামনায় যুব আন্দোলনের দোয়া বরিশালে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলনে ৪৫ কর্মকর্তা-কর্মচারী পেলেন পুরস্কার বরিশালে জেলা প্রশাসক কার্যালয়ে ৫৭ জনের স্বচ্ছ নিয়োগ সাংবাদিক পুত্র রোহানের ৭ম জন্মদিন আজ ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস বরিশালে মাদকবিরোধী অভিযানে আটক ১৭ মহাসড়কে বাসের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা পটুয়াখালীতে পুকুরপাড় থেকে যুবকের লাশ উদ্ধার

ছুটির দিনে অফিসে ডেকে নিয়ে নারীকে ধর্ষণ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার

  • প্রকাশিত : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২২৬ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক।। 

এবার দিনাজপুরে সাপ্তাহিক ছুটির দিনে গল্প করার জন্য নিজ কার্যালয়ে ডেকে নিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে। শুক্রবার (৩ এপ্রিল) সকালের দিকে এ ঘটনার শিকার হন বলে দাবি ওই নারীর।

এদিকে ভুক্তভোগী নারী হাকিমপুর উপজেলার বাসিন্দা, দুই সন্তানের জননী এবং পেশায় গরুর খামারি। শুক্রবার রাতে তিনি হাকিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে রাত আটটার দিকে হাকিমপুর পৌর শহরের হিলি বাসস্ট্যান্ড এলাকা থেকে পুলিশ ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত কর্মকর্তা ওই নারীর সঙ্গে পূর্বপরিচিত ছিলেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ওই নারীকে মুঠোফোনে কল কল করে গল্প করার জন্য তার নিজ কার্যালয়ে ডেকে নেন ওই কর্মকর্তা। সেখানে গিয়ে গল্পের এক পর্যায়ে কক্ষের দরজা বন্ধ করে নারীকে ধর্ষণ করেন।

একাধিক সূত্রে জানা যায়, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে পূর্বেও নারী কেলেঙ্কারির অভিযোগ ছিল। হাকিমপুর থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। গ্রেপ্তার অভিযুক্ত কর্মকর্তাকে শনিবার (৪ এপ্রিল) দুপুরে দিনাজপুর আদালতে হাজির করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews