1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানালেন বরিশালের দৈনিক পত্রিকার ‘প্রকাশক ও সম্পাদক এসোসিয়েশন’ এর নেতৃবৃন্দ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানালেন বরিশালের দৈনিক পত্রিকার ‘প্রকাশক ও সম্পাদক এসোসিয়েশন’ এর নেতৃবৃন্দ

  • প্রকাশিত : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক
বরিশালের স্থানীয় দৈনিক পত্রিকার প্রকাশক ও সম্পাদকদের নিয়ে গঠিত প্রকাশক ও সম্পাদক এসোসিয়েশন, বরিশাল-এর পক্ষ থেকে নবনিযুক্ত জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এ উপলক্ষে সংগঠনের সভাপতি অ্যাড. মোঃ মহসিন মন্টু এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন-এর নেতৃত্বে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় তারা জেলা প্রশাসকের নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন। সাক্ষাৎকালে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বরিশালের গণমাধ্যমের উন্নয়ন ও জনস্বার্থে সংবাদ প্রকাশে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। নব-নিযুক্ত জেলা প্রশাসক উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বরিশালের উন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews