1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঝালকাঠিতে পুলিশের বাঁধায় যুবদলের মিছিল পণ্ড - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মির্জাগঞ্জে ভাইকে না জানিয়ে পৈতৃক বসতঘর কাটার অভিযোগ বরিশালে দেশীয় ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের প্রধান স্ট্যালিন আটক বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসকের সঙ্গে নরসুন্দর কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ উজিরপুরে গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতিকে সংবর্ধনা, জনতার ঢল গেইলের বিশ্ব রেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে ১৮৮ প্রিটোরিয়াসের শানায়া-নভ্যার সঙ্গে ছুটির মেজাজে অনন্যা পান্ডে, নজরকাড়া ছবি শেয়ার বরিশালে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১০, ইয়াবা উদ্ধার বরিশালের মেয়ে ভারতবর্ষের প্রথম নারী চিকিৎসক ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ বরিশালে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১

ঝালকাঠিতে পুলিশের বাঁধায় যুবদলের মিছিল পণ্ড

  • প্রকাশিত : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮২ 0 বার সংবাদি দেখেছে
ডেক্স রিপোর্ট // নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদলকর্মী শাওন প্রধান হত্যার প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ  মিছিল বের হয়। সে মিছিল পুলিশি বাঁধায় পণ্ড হয়ে গেছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরের কামারপট্টি  সড়ক থেকে ঝালকাঠি সদর উপজেলা ও শহর যুবদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিলটি বের করে।

এ সময় পুলিশের সঙ্গে যুবদল নেতা-কর্মীদের ধস্তাধস্তি হয়।

পরে পুলিশি বাঁধার মুখে শ্লোগান দেয় যুবদল নেতা-কর্মীরা।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক জাহিদুল ইসলাম, যুবদল নেতা রুবেল ফকির, শাহিন খান, সাদ্দাম হোসেন, খান সোহাগ।

সমাবেশে বক্তারা নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদলকর্মী শাওন প্রধানের হত্যাকারীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি বর্তমান সরকারের নানা ব্যর্থতার প্রসঙ্গ এনে পদত্যাগ করার দাবি জানান। অন্যথায় সরকার পতন না হওয়া পর্যন্ত যুবদল একেরপর এক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews