1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে স্ত্রীকে গলা কেটে ও পুড়িয়ে হত্যা, পালাতক স্বামী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মাদক ও কিশোর গ্যাং দমনে কোতোয়ালি মডেল থানার সাঁড়াশি অভিযান ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা আগৈলঝাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ উদ্বোধন এমপি  আগৈলঝাড়ায় প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ উদ্বোধন মোটরসাইকেল-পিকআপের সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আশঙ্কাজনক বাবা ভোলায় ১১২ মণ্ডপে দুর্গাপূজা, চলছে প্রতিমায় রংতুলির শেষ আঁচড় সিটিস্ক্যান মেশিনে ঘুম: শেবাচিমের সেই টেকনিশিয়ানের দায়িত্ব স্থগিত কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক তুরস্ককে হারিয়ে ঘুরে দাঁড়াল ইতালি ইচ্ছে পূরণ হলো না পরীমণির

নড়াইলে স্ত্রীকে গলা কেটে ও পুড়িয়ে হত্যা, পালাতক স্বামী      

  • প্রকাশিত : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ২৫৪ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি // নড়াইলে স্ত্রীকে গলা কেটে ও পুড়িয়ে হত্যার পর স্বামী রনি শেখ পালাতক। নড়াইলে স্ত্রীকে গলা কেটে ও পুড়িয়ে হত্যা। নড়াইলে নিজের ঘরের বিছানায় এক গৃহবধূকে গলা কেটে ও পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়, জানান, শুক্রবার (৪ ননভেম্বর) দুপুরে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের সড়াতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আছিয়া বেগম (২২) তিনি ওই গ্রামের রনি শেখের স্ত্রী। তবে ঘটনার পর রনি শেখ পালাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত গৃহবধু আছিয়া একই গ্রামের এখলাছ শিকদারের মেয়ে। চার বছর আগে রনি শেখের সঙ্গে তার বিয়ে হয়। তাঁদের আড়াই বছরের একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর থেকেই তাঁদের দাম্পত্য কলহ শুরু হয়। শোনা যায় রনির অন্য মেয়ের সঙ্গে পরকীয়া সম্পর্ক থাকার কারণে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ ছিল। এদিনে দুপুর ১২টার দিকে রনিদের বসতঘরের জানালা দিয়ে আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন এসে আগুন নেভান। এরপর ঘরে গিয়ে বিছানায় আছিয়ার গলাকাটা ও পুড়ে যাওয়া মরদেহ দেখতে পান তারা। বিছানার চাদর, তোষক,কাথা ও আছিয়ার গায়ের কাপড় পুড়ে গেছে।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে দাম্পত্য কলহের কারনে রনি তাঁকে পরিকল্পিতভাবে গলা কেটে ও পুড়িয়ে হত্যা করেছে।তবে রনি পালাতক রয়েছে। ওই বাড়িতে শিশুটিকে নিয়ে তাঁরা দুজনই থাকতেন। নিহতের লাশ নড়াইল সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews