1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ বরিশাল বিভাগের সমাপনী পরিক্ষা শুরু শনিবার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কাজীরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা পশ্চিমা নারীবাদ নারী-পুরুষের সম্পর্কে বিভাজন তৈরি করেছে: চরমোনাই পীর ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল ১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো বৃদ্ধা শানু এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠানোর সুযোগ জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার

নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ বরিশাল বিভাগের সমাপনী পরিক্ষা শুরু শনিবার

  • প্রকাশিত : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ৫৭৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক

নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ বরিশাল বিভাগের সমাপনী পরিক্ষা-২০২২ শুরু হচ্ছে শনিবার (৩ ডিসেম্বর) ।  জানাযায়, প্রতিবারের ন্যায় পরীক্ষা শুরুর পুর্বে শিক্ষার্থীদের সকল বিষয়ে পরিপক্কভাবে পাঠদান সম্পন্ন হয়েছে।

শিক্ষার্থী ভাল ফলাফল অর্জনে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকরা যথাযথভাবে শিক্ষার্থীদের শিক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ দায়িত্ব রেখেছেন। আরবী লিখা , কুরআন মাজিদ ও তাজবীদ (মৌখিক) , হাদীস ও আদইয়ায়ে মাসনুনাহ , বাংলা , ইংরেজী, গণিত এসব বিষয়গুলো দিয়ে পরীক্ষায় অংশ নেবে শিক্ষার্থীরা। পরীক্ষা নিয়ন্ত্রক আলহাজ্ব মাওলানা রফিউদ্দিন নজরুল জানান , ”নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ” শিশু শিক্ষার্থীদের মনন বিকাশে, ধর্মীয় শিক্ষা যথাযথভাবে গ্রহনে ও আদর্শ মানুষ গড়ার কারিগর। শিশু শিক্ষার্থীদের শিক্ষা জীবনে পদার্পনের প্রথমাংশের এই নুরানী শিক্ষা তার ভবিষ্যৎ সাফল্য বয়ে আনে।

‘নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ, বরিশাল বিভাগ প্রতিষ্ঠানে পড়ুয়া শিক্ষার্থীদের শনিবার সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে। তিনি শিক্ষার্থীদের সার্বিক কল্যান কামনাসহ ভাল ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়া প্রতিবারের ন্যায় এবারেও সুশৃঙ্খল পদ্ধতিতে পরীক্ষা সম্পন্ন হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ বরিশাল বিভাগে ৯০টা কেন্দ্রে সমাপনী পরীক্ষায় ৪৫০০ শিক্ষার্থীয় অংশ গ্রহন করবে। পরীক্ষা শেষ হবে আগামী ৮ই ডিসেম্বর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews