1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পার্বতীপুর বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুয়াকাটা পর্যটন কার্নিভালে হোটেল ভাড়া নিয়ে ক্ষোভ, ৫০০ টাকার রুম ৫ হাজার! উজিরপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ২৪ ঘণ্টায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬: সরকারের প্রচেষ্টা কতটা সফল, কাঠগড়ায় পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা? রতন রহমানের নতুন দুই নাটকে সোনিয়া লাজুক ৬ কার্গো এলএনজি কিনবে সরকার হিজলার হরিনাথপুর ইউনিয়নে মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত বাংলা প্রেসক্লাব কুয়েতের সংবাদকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নড়াইলে দুইশত পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার  বরিশালে যুবদল কর্মী খুন : তিন অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

পার্বতীপুর বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রা

  • প্রকাশিত : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১০৫ 0 বার সংবাদি দেখেছে

রুকুনুজ্জামান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি // ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পার্বতীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলার বেলাইচন্ডি ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ড। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ১ হাজার ৩শ’ খাবার প্যাকেট বিতরণ করা হয়।

শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় পার্বতীপুর উপজেলা বেলাইচন্ডি ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি উদ্যোগে পার্বতীপুর-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়ক বেলাইচন্ডি বাজার সড়ক প্রদক্ষিণ করে একটি বিশাল শোভাযাত্রা। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী অংশ নেন। এতে নেতৃত্ব দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বতীপুর পৌর সভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সহ-সভাপতি এজেডএম মেনহাজুল হক।
প্রধান অতিথি বলেন, ৭ নভেম্বর শুধু একটি ঐতিহাসিক দিন নয়, এটি জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রতীক। জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধারে বিএনপি এখনো রাজপথে সংগ্রাম করছে। ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিবাদী শক্তির পতন ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

এতে সভাপতিত্ব করেন, পার্বতীপুর উপজেলা ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক সহকারি অধ্যাপক খায়রুল আলম সরদার।
এসময় বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দীন আহমেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মন্জুরুল আলম, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রুবেল, মোস্তাফিজুর রহমান রতন, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু এহিয়া, বেলাইচন্ডি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হানিফ উদ্দিন প্রামানিক, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আইয়ুব আলী ও সদস্য ফারুক হোসেন প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews