1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে প্রতিমন্ত্রীর গাড়িবহরে বাইক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে বীরত্বের প্রমাণ দিয়েছেন আখতারুজ্জামান: জামায়াত আমির বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের যুক্তরাষ্ট্রের হয়ে ইতিহাসগড়া গোল সেপ্টেম্বরে সড়কে ঝরল ৪২৩ প্রাণ অপরাধ দমনে কঠোর বার্তা, বরিশাল কোতোয়ালি থানার নতুন ওসি মনিরুল ইসলাম ইনার সার্কুলার রিং রোডের কাজে দ্রুত দৃশ্যমান অগ্রগতি চান প্রধানমন্ত্রী মির্জাগঞ্জে ভাইকে না জানিয়ে পৈতৃক বসতঘর কাটার অভিযোগ বরিশালে দেশীয় ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের প্রধান স্ট্যালিন আটক বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসকের সঙ্গে নরসুন্দর কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ উজিরপুরে গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতিকে সংবর্ধনা, জনতার ঢল গেইলের বিশ্ব রেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে ১৮৮ প্রিটোরিয়াসের

বরিশালে প্রতিমন্ত্রীর গাড়িবহরে বাইক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

  • প্রকাশিত : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৫ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল প্রতিনিধি // বরিশালে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে রওনা হওয়া পানিসম্পদ প্রতিমন্ত্রীর গাড়ির বহরে সাথে থাকা বাইক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। শনিবার দুপুর দেড়টার নগরীর চাঁদমারী এলাকায় দুর্ঘটনা ঘটে বলে কোতয়ালি মডেল থানার ওসি জানিয়েছেন।

নিহত মো. রাকিবুল হাসান রাসেল (৩২) নগরীর নবগ্রাম রোড সরদার পাড়া এলাকার বাসিন্দা। তিনি নগরীর ১৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন বলে জানিয়েছেন বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মো. রিয়াজ হোসেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও সদর আসনের এমপি কর্নেল (অব) জাহিদ ফারুক শামীম অনুসারী ছাত্রলীগ নেতা রিয়াজ বলেন, রাসেল ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে সে যুবলীগের রাজনীতিত করতেন। পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম অনুসারী ছিলো রাসেল।

কোতয়ালি মডেল থানার ওসি আজিমুল করিম বরিশালটাইমসকে বলেন, নগরীর বান্দ রোডের পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজ থেকে পানিসম্পদ প্রতিমন্ত্রী সদর উপজেলার বিভিন্ন নদীভাঙন এলাকা পরিদর্শনের উদ্দেশে রওনা দেন। তার গাড়ি বহরের সাথে রাসেলও বাইক নিয়ে রওনা দেন।

ওসি জানান, ওয়ার ওয়েরাস্তার বিপরীত লেন দিয়ে বাইক নিয়ে বহরের পিছু নেন রাসেল। তখন থামানো একটি অটোররিক্সার সাথে সংঘর্ষে আহত হন তিনি। তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা নেয়া হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

রাসেলের ভাই রাজ্জাক ওই একই তথ্য জানিয়ে বলেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী নিজে উপস্থিত হয়ে ঢাকায় চিকিৎসা করিয়েছেন। কিন্তু ভাইকে বাঁচানো যায়নি।

রাজ্জাক বলেন, ভাই রাসেলের লাশ বর্তমানে ঢাকা রয়েছে। বরিশাল কোতয়ালি মডেল থানা থেকে ক্লিয়ারেন্স নিয়ে যাওয়া পর ঢাকা থেকে লাশ বরিশালে নিয়ে আসা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews