1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে বিএনপির শোক র‌্যালি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বরিশালে বিএনপির শোক র‌্যালি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ২৩৫ 0 বার সংবাদি দেখেছে
ডেস্ক রিপোর্ট // সাম্প্রতিক কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে ৫ জন নেতা নিহত হওয়ার প্রতিবাদে এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বরিশালে শোক র‌্যালি করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় এই শোক র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালির আগে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব মীর জাহিদুল কবির সহ অন্যান্যরা।
সমাবেশ শেষে দলীয় কার্যালয় চত্ত¡র থেকে একটি শোক র‌্যালি বের হয়ে ফজলুল হক এভিনিউ, চকবাজার ও কাঠপট্টি রোড হয়ে ফের দলীয় কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়।

এর আগে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল দলীয় কার্যালয় চত্ত্বরে জড়ো হয়। বিএনপি’র কর্মসূচী উপলক্ষ্যে সদর রোড সহ আশপাশের এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews