1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডিস লাইন শ্রমিকের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে বীরত্বের প্রমাণ দিয়েছেন আখতারুজ্জামান: জামায়াত আমির বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের যুক্তরাষ্ট্রের হয়ে ইতিহাসগড়া গোল সেপ্টেম্বরে সড়কে ঝরল ৪২৩ প্রাণ অপরাধ দমনে কঠোর বার্তা, বরিশাল কোতোয়ালি থানার নতুন ওসি মনিরুল ইসলাম ইনার সার্কুলার রিং রোডের কাজে দ্রুত দৃশ্যমান অগ্রগতি চান প্রধানমন্ত্রী মির্জাগঞ্জে ভাইকে না জানিয়ে পৈতৃক বসতঘর কাটার অভিযোগ বরিশালে দেশীয় ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের প্রধান স্ট্যালিন আটক বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসকের সঙ্গে নরসুন্দর কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ উজিরপুরে গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতিকে সংবর্ধনা, জনতার ঢল গেইলের বিশ্ব রেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে ১৮৮ প্রিটোরিয়াসের

বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডিস লাইন শ্রমিকের মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৪ 0 বার সংবাদি দেখেছে

শামীম আহমেদ // বরিশালের বাকেরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজন হাওলাদার (২২) নামে এক ডিশলাইন শ্রমিক যুবকের মৃত্যু হয়েছে।

 

সে পার্শবর্তী ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার কোচনগর এলাকার সালাম হাওলাদারের ছেলে ও বাকেরগঞ্জ পৌর শহরের একটি ডিস ব্যবসায়ীক প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতো।

স্থানীয়রা জানান, শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৮ টার দিকে পৌরশহরের ৫ নম্বর ওয়ার্ডের সাহেবগঞ্জ এলাকায় একটি বাসার ডিস লাইনে কাজ করার জন্য যায় সুজন। কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় সে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক মুমুর্ষ অবস্থায় থাকা সুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তবে এ হাসপাতালে নেয়ার পথেই রাত ১০ টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সত্যরঞ্জন খাসকেল বলেন, নিহতের মরদেহ বরিশাল হাসপাতালে রয়েছে। সেখান থেকে স্বজনরা মরদেহ নিয়ে যাবেন বলে জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews