1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাংলাদেশ ভুমিহীন ও শ্রমজীবি কল্যাণ পরিষদ/ বরিশালে বর্ধিত সভায় জেলা ও মহানগরের নতুন কমিটি গঠন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

বাংলাদেশ ভুমিহীন ও শ্রমজীবি কল্যাণ পরিষদ/ বরিশালে বর্ধিত সভায় জেলা ও মহানগরের নতুন কমিটি গঠন

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮৫ 0 বার সংবাদি দেখেছে
130

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ভুমিহীন ও শ্রমজীবি কল্যাণ পরিষদ বরিশাল জেলা ও মহানগর কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধায় নগরীর ২৫ নং ওয়ার্ডস্থ রুপাতলী উকিল বাড়ি সড়ক সংলগ্ন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আঃ লতিফ সরকার।

বরিশাল জেলা বাংলাদেশ ভুমিহীন ও শ্রমজীবি কল্যাণ পরিষদের সভাপতি প্রফেসর হাকিম জাফরের সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি মোঃ খলিলুর রহমান, সংগঠনের বরিশাল জেলা ও মহানগর কমিটির উপদেষ্টা নুর-এ-আলম খান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুর-ই- আলম সিদ্দিকী আসাদ।

এদিকে অনুষ্ঠিত বর্ধিত সভায় সংগঠনের বরিশাল জেলা ও মহানগরের নতুন কমিটির আংশিক অনুমোদন দেয়া হয়। এতে জেলা কমিটির সভাপতি হিসেবে অধ্যাপক হাকীম জাফর, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান নয়ন ও সাংগঠনিক সম্পাদক মোঃ মনির বেপারী মনোনীত হয়েছেন। এছাড়া মহানগর কমিটিতে সভাপতি পদে মোঃ আলী সুমন, সাধারণ সম্পাদক মনির সরদার ও সাংগঠনিক সম্পাদক মনির হাওলাদার মনোনীত হয়েছেন। নতুন কমিটিকে নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনেও নির্দেশনা প্রদান করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews