1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিশ্ববাজারে কমল তেলের দাম - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বিশ্ববাজারে কমল তেলের দাম

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৫৫ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক ।।  ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর বিশ্ববাজারে কমেছে তেলের দাম।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধ শেষ করার জন্য একটি বৃহত্তর চুক্তির আশা বেড়ে যাওয়ায় এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে যাওয়ার সম্ভাবনা বাড়ায় কমেছে তেলের দাম।

প্রতিবেদনে বলা হয়, জিএমটি সময় ১০টা ২২-এ ব্রেন্ট ফিউচারস ব্যারেলপ্রতি তেলের দাম ১.১৪ ডলার বা ১.২ শতাংশ কমে ৯৬.৬৭ ডলারে নেমে আসে।

অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৯০ সেন্ট বা ০.৯ শতাংশ কমে ৯৫.১২ ডলারে দাঁড়ায়।

এর আগে কুয়েতে ইরানের হামলা এবং হরমুজ প্রণালির কাছে মার্কিন সামরিক হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা শুরু হওয়া এই দাম প্রায় দুই শতাংশ বেড়েছিল। তবে একদিনের ব্যবধানে আজ আবারও কমেছে তেলের দাম।

 

সালাউদ্দিন/সাএ

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews