1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বীর মুক্তিযোদ্ধা সাহান আরা আব্দুল্লাহ র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বীর মুক্তিযোদ্ধা সাহান আরা আব্দুল্লাহ র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

  • প্রকাশিত : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৪১ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি।।

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক সাবেক (মন্ত্রী), বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্’র সহধর্মিনী, এবং বরিশাল সিটি কর্পোরেশনের (সাবেক) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, এফবিসিসিআইএর (সাবেক) পরিচালক সেরনিয়াবাত মঈন উদ্দিন আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগ সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ’র মাতা বীর মুক্তিযোদ্ধা মরহুমা সাহান আরা বেগমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মিলাদ ও মাহফিল অনুষ্ঠিত হয়।

 

পরিবারবর্গের আয়োজনে বরিবার (৭ই-জুন) বরিশাল জেলা ও বিভিন্ন উপজেলাসহ আগৈলঝাড়ার সেরালস্থ কেন্দ্রীয় মসজিদে বাদ-আসর বীর মুক্তিযোদ্ধা মরহুমা সাহান আরা আব্দুল্লাহ রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও মোনাজাতের মধ্য দিয়ে দোয়া করা হয়।

 

এসময়ে উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুবলীগের সদস্য মাহমুদুর রহমান সাগর সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান (আজাদ)

সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক শহীদ তালুকদার, আগৈলঝাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গোলাম নবী

এছাড়া গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার আওয়ামীলীগের সহযোগী সংগঠনের দুইশতাধিক নেতাকর্মী দোয়া মিলাদে অংশগ্রহণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews