1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
‘মসজিদে জমি দেওয়ায়’ বাবাকে পিটিয়ে মারল ছেলেরা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’র ঝুলিতে তিন পুরস্কার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে বীরত্বের প্রমাণ দিয়েছেন আখতারুজ্জামান: জামায়াত আমির বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের যুক্তরাষ্ট্রের হয়ে ইতিহাসগড়া গোল সেপ্টেম্বরে সড়কে ঝরল ৪২৩ প্রাণ অপরাধ দমনে কঠোর বার্তা, বরিশাল কোতোয়ালি থানার নতুন ওসি মনিরুল ইসলাম ইনার সার্কুলার রিং রোডের কাজে দ্রুত দৃশ্যমান অগ্রগতি চান প্রধানমন্ত্রী মির্জাগঞ্জে ভাইকে না জানিয়ে পৈতৃক বসতঘর কাটার অভিযোগ বরিশালে দেশীয় ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের প্রধান স্ট্যালিন আটক বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসকের সঙ্গে নরসুন্দর কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ উজিরপুরে গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতিকে সংবর্ধনা, জনতার ঢল

‘মসজিদে জমি দেওয়ায়’ বাবাকে পিটিয়ে মারল ছেলেরা

  • প্রকাশিত : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // মসজিদে জমি দেওয়ার জের ধরে দুই ছেলে মিলে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাবা আরশেদ আলীকে (৬০) হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ এ ঘটনায় ছোট ছেলেসহ ৪ জনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার জাগীর ইউনিয়নের চর উখিয়ারা গ্রামে রোববার সকাল ৮টার দিকে।

নিহত আরশেদ আলী ওই গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

সদর থানার ওসি (তদন্ত) মো. কোহিনুর এ ঘটনার তথ্য নিশ্চিত করেছে।

সদর থানা পুলিশ জানিয়েছে, নিহত আরশেদ আলীর বড় ছেলে মো. খবির এর বাড়ির সামনে মেহগনি বাগানের পশ্চিম পাশে শ্যালো মেশিনের ঘরের পাশে ভুক্তভোগী আরশেদ আলীর লাশ উদ্ধার করে পুলিশ।

সংশ্লিষ্টরা জানায়, পারিবারিক কলহ ও জমিজমা বাটোয়ারা সংক্রান্ত বিরোধের জেরে ভিকটিম আরশেদ আলীর বড় ছেলে মো. খবির হোসেন (৪০), বড় ছেলের বউ মোসাম্মৎ সাহেরা (৩০), ছোট ছেলে মো. খোরশেদ আলী (৩৫) ছোট ছেলের বউ রুমা (২৫) ও নিহত আরশেদ আলীর প্রবাসী মেয়ে আসমানীর বড় ছেলে (নাতি) মোহাম্মদ আহাদ (২৫) পরস্পরের যোগসাজশে আরশেদ আলীকে লোহার হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করে।

পুলিশ জানায়, ১৫/২০ দিন পূর্বে ভিকটিম আরশেদ আলী তার বাড়ির পাশে চর উকিয়ার জামে মসজিদের নামে ১০ শতাংশ জমি মৌখিকভাবে দান করেন। মসজিদে জমি দান করাকে কেন্দ্র করে তার ছেলে ও ছেলের বউদের মধ্যে চরম ক্ষোভের প্রেক্ষিতে উক্ত হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান সদর থানার ওসি মো. আব্দুর রউফ সরকার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews