1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জের উলানিয়া লঞ্চঘাটে এসআরবি-৮ এর অভিযানে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

মেহেন্দিগঞ্জের উলানিয়া লঞ্চঘাটে এসআরবি-৮ এর অভিযানে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২৪ 0 বার সংবাদি দেখেছে

রাসেল কবির // ‎বরিশালের মেহেন্দিগঞ্জে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ মো. আবু জাফর প্যাদা (৪৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮।
‎সোমবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে মেহেন্দিগঞ্জ থানাধীন উলানিয়া লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসআরবি-৮, সদর কোম্পানি, বরিশালের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
‎গ্রেফতারকৃত আবু জাফর প্যাদা পটুয়াখালী জেলার দুমকি থানার দক্ষিণ মুরাদিয়া এলাকার বাসিন্দা।
‎এসআরবি-৮ জানায়, নিয়মিত রাত্রিকালীন টহল চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে উলানিয়া লঞ্চঘাট এলাকায় এক ব্যক্তি গাঁজা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঘটনাস্থলে গেলে এসআরবি সদস্যদের দেখে পালানোর চেষ্টা করে ওই ব্যক্তি। পরে তাকে আটক করে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
‎জব্দকৃত আলামতসহ ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মেহেন্দিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
‎এসআরবি-৮, বরিশালের এক কর্মকর্তা জানান, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এসআরবি-৮ এর এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews