1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
‘লুপাস’ রোগে বদলে গেছে সেলেনার কণ্ঠ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

‘লুপাস’ রোগে বদলে গেছে সেলেনার কণ্ঠ

  • প্রকাশিত : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ‘ই-সিগারেট বা ‘ভেপিংয়ের’ অভ্যাসের কারণে কণ্ঠস্বরের ধরন বদলে গেছে মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজের। ৩৪ বছর বয়সী এই তারকা ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে এ কথা বলেন। সেলেনা গোমেজের কথায়, ‘আমার গলার স্বর আর আগের মতো ঠিক করতে পারব না। আমি প্রচুর নিকোটিন ভেপ করেছি।’

তিনি আরও বলেন, ‘নিকোটিন ছেড়ে দেওয়া খুবই কঠিন। যারা নতুন ভেপ করার কথা ভাবছেন তাদের বলব, এটা মোটেও ভালো জিনিস নয়। এটা ভীষণ বোকামির কাজ, এর কারণে আমার গলাটাই বদলে গেছে। আপনাদের যদি আমার এই গলা শুনতে ভালো না লাগে, তবে তা একদম স্বাভাবিক। আমার কোনো আপত্তি নেই, আপনারা চাইলে আমার গান বা কথা শুনতে না-ই পারেন।’

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সেলেনা দীর্ঘদিন ধরে ‘লুপাস’ রোগে ভুগছেন। এর আগেও তিনি ইঙ্গিত দিয়েছিলেন, এই রোগ তার গলায় প্রভাব ফেলছে। গত ডিসেম্বরে ইনস্টাগ্রামে ভক্তদের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, মাঝে মাঝে অদ্ভুত কিছু সমস্যা হয়। কখনও কখনও আমার গলা ভেতর থেকে ফুলে যায়।

২০১৭ সালে সেলেনার বন্ধু ফ্রান্সিয়া রাইসা তাকে নিজের একটি কিডনি দান করেন। ফলে তার লুপাস রোগ কিছুদিনের জন্য নিয়ন্ত্রণে ছিল। তবে ২০২২ সালের তথ্যচিত্র ‘সেলেনা গোমেজ : মাই মাইন্ড অ্যান্ড মি’তে তিনি জানান, ২০২০ সাল থেকে রোগটি আবার মাথাচাড়া দিয়ে উঠেছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews