1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে দুজন নিহত, আহত অন্তত ৫ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে দুজন নিহত, আহত অন্তত ৫

  • প্রকাশিত : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৪৫ 0 বার সংবাদি দেখেছে

আন্তর্জাতিক ডেস্ক // যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটল শহরে স্পেস নিডল পর্যবেক্ষণ টাওয়ারের কাছে গুলিতে দুজন নিহত ও কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। সিয়াটল অগ্নিনির্বাপক বিভাগের বরাতে বিবিসি এ খবর জানিয়েছে।

এএফপির খবরে জানানো হয়, স্থানীয় সময় রোববার সিয়াটল পুলিশ গুলির ঘটনার বিষয়ে জানায়। সেখানে বেশ কয়েকজন বন্দুকধারী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

বিবিসির খবর বলছে, দুই ব্যক্তিকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়েছে। আহতদের মধ্যে দুই বছর বয়সী এক শিশু আছে। তাকে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া ৫৬ বছর বয়সী এক নারীর অবস্থা গুরুতর।

আরেকজন আহত ব্যক্তি সামান্য আঘাত পাওয়ায় হাসপাতালে না যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে আহতদের আঘাতের ধরন সম্পর্কে ফায়ার সার্ভিস বিভাগ আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

সিয়াটল পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছে। সেখানে তারা লিখেছে, ‘সিয়াটল সেন্টারে গুলির ঘটনা ঘটেছে।’

হামলাকারীদের আটক করা হয়েছে কি না সে ব্যাপারে পুলিশ তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি। তবে তারা বলেছে, ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

দ্য সিয়াটল সেন্টারে খাবারের উৎসবের আয়োজন করা হয়েছিল। সপ্তাহের শেষে আয়োজিত এই উৎসবের নাম দেওয়া হয় বাইট অফ সিয়াটল। এই উৎসবে শত শত খাবার বিক্রেতারা অংশ নেয়। সেখানে গানবাজনারও আয়োজন করা হয়।

সূত্র : বিবিসি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews