1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নতুন রূপে সাজছে শাহরুখের ‘মান্নাত’ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

নতুন রূপে সাজছে শাহরুখের ‘মান্নাত’

  • প্রকাশিত : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৬ 0 বার সংবাদি দেখেছে

বিনোদন ডেস্ক // বলিউড তারকা শাহরুখ খানের মুম্বাইয়ের সমুদ্রপাড়ের বিখ্যাত বাড়ি ‘মান্নাত’-এর সংস্কারকাজ চলছে বেশ কিছুদিন ধরে। কাজ শেষ না হওয়া পর্যন্ত স্ত্রী গৌরী খান, ছেলে আরিয়ান ও আব্রাম এবং মেয়ে সুহানাকে নিয়ে বান্দ্রার পালি হিলের একটি বিলাসবহুল ডুপ্লেক্সে থাকছেন অভিনেতা। সংস্কারের পর শাহরুখের স্বপ্নের বাড়িটির চেহারা কেমন হবে, তা নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। এবার সেই বিষয়ে কিছু তথ্য জানিয়েছেন বলিউডের প্রযোজক ও রিয়েল এস্টেট ব্যবসায়ী আনন্দ পণ্ডিত। শাহরুখের বেশ কয়েকটি সম্পত্তির নির্মাণ ও সংস্কারকাজের সঙ্গে তার প্রতিষ্ঠান যুক্ত।

আনন্দ পণ্ডিত জানিয়েছেন, ‘মান্নাত’-এর পেছনের অংশে নতুন করে কয়েকটি তলা তৈরির পরিকল্পনা রয়েছে। বাড়িটিতে আরও দুই তলা যুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমতির আবেদন করা হয়েছে। অনুমোদন মিললে এতে প্রায় ৬১৬ বর্গমিটার অতিরিক্ত বিল্ট-আপ এলাকা যুক্ত হতে পারে। পুরো প্রকল্পে খরচ হতে পারে প্রায় ২৫ কোটি রুপি।

সমুদ্রের কাছাকাছি অবস্থানের কারণে ঐতিহ্যবাহী এই বাড়িতে অতিরিক্ত নির্মাণের ক্ষেত্রে পরিবেশগত ও উপকূলীয় বিধিনিষেধ মানতে হবে। এজন্য মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটির অনুমোদন চাওয়া হয়েছে।

মান্নাত’-এর সংস্কার চলায় শাহরুখ ও তার পরিবার বর্তমানে পালি হিলের একটি বিলাসবহুল ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে ভাড়া থাকছেন। বাড়িটির মালিক প্রযোজক বাসু ভগনানী। সংস্কার শেষ না হওয়া পর্যন্ত এই অ্যাপার্টমেন্টই হবে তারকা পরিবারের ঠিকানা।

শুধু ‘মান্নাত’ নয়, মুম্বাইয়ের কার্টার রোডে শাহরুখের আরেকটি পুরোনো সম্পত্তিরও পুনর্নির্মাণের কাজ করছে আনন্দ পণ্ডিতের প্রতিষ্ঠান। বাড়িটির সঙ্গে অভিনেতার ব্যক্তিগত স্মৃতিও জড়িয়ে রয়েছে।

১৯৯১ সালে দিল্লি থেকে মুম্বাইয়ে আসার পর গৌরী খানকে বিয়ে করেন শাহরুখ। এরপর মুম্বাইয়ে তার কেনা প্রথম ফ্ল্যাট ছিল এই কার্টার রোডের সম্পত্তিটি। ‘মান্নাত’-এ ওঠার পরও তিনি ফ্ল্যাটটি রেখে দেন। বর্তমানে সেটি ভাড়া দেওয়া রয়েছে।

এই সমুদ্রের দিকমুখী সম্পত্তিতেও বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা রয়েছে। প্রায় ২৮০০ বর্গফুট জায়গায় অতিরিক্ত নির্মাণ করা হবে বলে জানিয়েছেন আনন্দ পণ্ডিত। প্রকল্পটি ২০২৭ সালের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে।

প্রতি বর্গফুটের সম্ভাব্য মূল্য ১ লাখ ৫০ হাজার রুপি ধরে নির্মাণকাজ শেষ হলে সম্পত্তিটির আনুমানিক বাজারমূল্য দাঁড়াতে পারে প্রায় ৪২ কোটি রুপি।

রিয়েল এস্টেট ব্যবসার পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনার সঙ্গেও যুক্ত আনন্দ পণ্ডিত। শাহরুখ খান ছাড়াও বলিউডের আরও কয়েকজন তারকার সম্পত্তি নির্মাণ ও সংস্কারের কাজ করেছে তার প্রতিষ্ঠান। তবে ভক্তদের মূল আকর্ষণ এখন ‘মান্নাত’। নতুন দুই তলা যুক্ত হওয়ার পাশাপাশি বাড়িটির পেছনের অংশেও পরিবর্তন আসতে পারে। ফলে সংস্কার শেষ হলে শাহরুখের ঐতিহাসিক এই বাড়িটি আগের চেয়ে আরও বড় ও আধুনিক রূপ পেতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews