1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
যেসব কারণে ৩ পুলিশ সুপারকে অবসরে পাঠাল সরকার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

যেসব কারণে ৩ পুলিশ সুপারকে অবসরে পাঠাল সরকার

  • প্রকাশিত : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ২৪৩ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তার চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই ‘বাধ্যতামূলক’ অবসরে পাঠিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ওই তিন পুলিশ সুপার হলেন- পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মীর্জা আবদুল্লাহেল বাকী ও মো. দেলোয়ার হোসেন মিঞা এবং পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (টিআর) মুহম্মদ শহীদুল্লাহ চৌধুরী। তাদের মধ্যে মীর্জা আবদুল্লাহেল বাকী ১৫তম ব্যাচের কর্মকর্তা এবং অন্য দুজন ১২তম ব্যাচের।

রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব আখতার হোসেনের স্বাক্ষর করা পৃথক প্রজ্ঞাপনে তিন পুলিশ সুপারকে অবসরে পাঠানোর কথা জানানো হয়। ভিন্ন ভিন্ন তিনটি প্রজ্ঞাপন হলেও সেগুলোর ভাষা ছিল একই।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।’

তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা সরকারবিরোধী বিভিন্ন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আদান–প্রদান করতেন, কোনো কাজ করতেন না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জ্যেষ্ঠ সচিব আখতার হোসেন বলেন, সরকার বিনা কারণে কাউকে অবসরে পাঠায় না। তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ ছিল। আর চাকরির বয়স ২৫ বছর হয়ে গেলে সরকার অবসরে পাঠাতে পারে।

এর আগে তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেনকে মেয়াদ শেষ হওয়ার আগেই ‘বাধ্যতামূলক’ অবসরে পাঠিয়েছে সরকার। গত ১৬ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews