1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শ্বশুর বাড়িতে জামাইয়ের ঝুলন্ত লাশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

শ্বশুর বাড়িতে জামাইয়ের ঝুলন্ত লাশ

  • প্রকাশিত : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ২২৯ 0 বার সংবাদি দেখেছে
নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি // কিশোরগঞ্জের নিকলীতে শ্বশুর বাড়ি থেকে মো. শরীফ (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার সিংপুর ইউনিয়নের কাশিপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মো. শরীফ জেলার করিমগঞ্জ উপজেলার কিরাটন ইউনিয়নের গাঙ্গপাড় গ্রামের মো. মতি মিয়ার ছেলে ।

স্থানীয় সূত্রে জানা যায়, চার বছর আগে কাশিপুর গ্রামের কাজল মিয়ার মেয়ে সুবর্ণা আক্তারকে বিয়ে করেন শরীফ মিয়া। তাদের সংসারে এক ছেলে রয়েছে। বর্তমানে সুবর্ণা আক্তার অন্তঃসত্ত্বা। গত বৃহস্পতিবার সুবর্ণার বড় ভাই তাকবীরের বিয়ে উপলক্ষে শ্বশুর বাড়ি যান শরীফ মিয়া।  গতকাল রোববার রাতে স্ত্রী সন্তান নিয়ে একটি ঘরে ঘুমাতে যান তিনি। রাতের কোনো এক সময় শরীফ মিয়া তার প্যান্টে থাকা বেল্ট দিয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস নেন। আজ ভোরে সুবর্ণা তার স্বামীকে ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখে পরিবারের লোকজনকে জানান। পরে নিকলী থানার পুলিশ মরদহ উদ্ধার করে।

শরীফ মিয়ার বাবা মতি মিয়া অভিযোগ করেন, তার ছেলের বিয়ের সময় সুবর্ণার বাবা উপহার হিসেবে ঘর সাজানোর জিনিসপত্র দিয়েছিলেন। এ সব জিনিস নিয়ে শরীফ ও সুবর্ণার মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

নিকলী থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম চৌধুরী জানান, ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ জেলা সদরে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews