1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
একসঙ্গে মা-ছেলের বিষপান: ছেলে বেঁচে থাকলেও না ফেরার দেশে মা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে বীরত্বের প্রমাণ দিয়েছেন আখতারুজ্জামান: জামায়াত আমির বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের যুক্তরাষ্ট্রের হয়ে ইতিহাসগড়া গোল সেপ্টেম্বরে সড়কে ঝরল ৪২৩ প্রাণ অপরাধ দমনে কঠোর বার্তা, বরিশাল কোতোয়ালি থানার নতুন ওসি মনিরুল ইসলাম ইনার সার্কুলার রিং রোডের কাজে দ্রুত দৃশ্যমান অগ্রগতি চান প্রধানমন্ত্রী মির্জাগঞ্জে ভাইকে না জানিয়ে পৈতৃক বসতঘর কাটার অভিযোগ বরিশালে দেশীয় ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের প্রধান স্ট্যালিন আটক বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসকের সঙ্গে নরসুন্দর কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ উজিরপুরে গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতিকে সংবর্ধনা, জনতার ঢল গেইলের বিশ্ব রেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে ১৮৮ প্রিটোরিয়াসের

একসঙ্গে মা-ছেলের বিষপান: ছেলে বেঁচে থাকলেও না ফেরার দেশে মা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // সাতক্ষীরার পাটকেলঘাটায় ৯ বছরের ছেলেকে বিষপান করিয়ে মা নিজেও বিষপান করেছেন। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ছেলে আবির হোসেন বেঁচে থাকলেও মারা গেছেন মা প্রিয়া খাতুন (২৫)। ছেলে আবির এখন সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকালে তালা উপজেলার মিঠাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। প্রিয়া খাতুন মিঠাবাড়ি গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী। তালা উপজেলার নগরঘাটা ইউপির চেয়ারম্যান মো. কামরুজ্জামান লিপু জানান, পারিবারিক কলহের জের ধরে বিকেলে প্রিয়া খাতুন তার ছেলে আবিরকে পাউরুটির সাথে বিষপান করান। তারপর প্রিয়া নিজেও বিষপান করেন।

পরবর্তীতে স্থানীয়রা জানতে পেরে তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রিয়া খাতুনের মৃত্যু হয়। ছেলে আবির হোসেন চিকিৎসাধীন রয়েছে। সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. কাজী ইমবাদ হোসেন জানান, প্রিয়া খাতুন তার ছেলেকে বিষপান করান। পরে নিজেও বিষপান করেন।

 

চিকিৎসাধীন অবস্থায় প্রিয়া মারা গেছেন। তার ছেলে আবির বর্তমানে সুস্থ রয়েছে, তবে শঙ্কামুক্ত নয়। পাটকেলঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হালিমুর রহমান জানান, মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews